মুদি দোকানিদের পাশে মোকাম
মোকামে অর্ডারের পরদিনই পাড়ার মুদি দোকানের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্ম মোকাম। ২০১৯ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে বর্তমানে দেশের ৬০টির বেশি জেলায় নিরবচ্ছিন্নভাবে পণ্য সরবরাহ করছে। যেকোনও প্রাকৃতিক দূর্যোগ কিংবা লকডাউনেও মোকাম নিশ্চিত করেছে মুদি দোকানির দোরগোড়ায় কাঙ্ক্ষিত পণ্যের নিশ্চয়তা। এরই স্বীকৃতি হিসেবে গ্লোবাল ইকোনমিক্স থেকে সবচেয়ে দ্রুতবর্ধমান বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্মের সম্মাননাও পেয়েছে মোকাম।
কম সময়ে মোকামের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান খুচরা ও পাইকারি বিক্রেতা এবং মোকাম পার্টনারদের। তাদের স্বীকৃতি দিতেই সম্প্রতি মোকাম পরিবার মেলা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে মোকাম।
এ নিয়ে মোকামের চিফ অফ স্টাফ জিয়াউল হক বলেন, ‘খুচরা বিক্রেতাদের জীবনকে বদলে দেয়ার যে প্রত্যয়ে মোকামের শুরু, তা বাস্তবায়নে আরও এগিয়ে যেতে চাই আমরা। খুচরা, পাইকারি বিক্রেতা আর মোকাম পার্টনার সবাইকে নিয়েই আমাদের মোকাম পরিবার।’
ঢাকার পাইকারি ও খুচরা বিক্রেতা ও মোকাম পার্টনারদের মধ্য থেকে ৩৯ জনকে উপহার হিসেবে মোটর বাইক, স্মার্টফোন, দেশের বাইরে প্যাকেজ ট্যুর, পাঁচ তারকা হোটেলে ডিনারসহ প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।
মোকাম দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপের একটি উদ্যোগ।